গুগল প্লে কন্সোল কি ও কি কাজে ব্যাবহার করা হয় - Techbd720

Techbd720, গুগল প্লে কন্সোল কি, কি কাজে ব্যাবহার করা হয়, What is a Google play console, গুগল প্লে কনসোন দিয়ে কি করা হয়

আপনি যদি একজন ডেভলপার হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত গুগল প্লে কন্সোল সম্পর্কে।  আপনার বানানো এপ যদি প্লে স্টোরে পাবলিশ কর‍তে চান সে ক্ষেত্রে একমাত্র উপায় হলো গুগল প্লে কন্সোল এর মাধ্যমে সেটাকে পাবলিশ করে দেয়া।  গুগল প্লে কন্সোল সম্পর্কে অনেকেই জানেন না যে গুগল প্লে কন্সোল কি বা এর মাধ্যমে কিভাবে আপনার তৈরি করা মোবাইল সফটওয়্যার বা গেম কিভাবে পাবলিশ করবেন।  

গুগল প্লে কন্সোল কি  ও কি কাজে ব্যাবহার করা হয়

আজকের আর্টিকেলে আমরা গুগল প্লে কন্সোল সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।  গুগল প্লে কন্সোল কি? কিভাবে গুগল প্লে কন্সোল থেকে একটি সফটওয়্যার পাবলিশ করতে হয় ইত্যাদি।  আপনি যদি এ সম্পর্কে ভালো কোনো পোষ্ট খুজে না পান তাহলে আমাদের পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলুন৷

আরো দেখুনঃ

ইউটিউব স্টুডিও কি এর গুরুত্ব কি

গুগল প্লে কন্সোল কি 


সবার আগে আমাদের বুঝতে হবে প্লে কন্সোল জিনিস টা আসলে কি?  গুগল প্লে কন্সোল হলো গুগল প্লে স্টোরে এপ বা গেম পাবলিশ করার একটি মাধ্যম।  আপনি যদি আপনার কোম্পানির বা নিজস্ব এপ কে প্লে স্টোরে আপলোড করে অধিক ডাউনলোড করাতে চান। তাহলে আপনার গুগল প্লে কন্সোল এর মাধ্যমে নির্দিষ্ট একাউন্ট থাকতে হবে।  যেটি গুগল প্লে স্টোর ডেভলপার একাউন্ট নামেও পরিচিত।  

গুগল প্লে স্টোরে ডেভলপার  একাউন্ট খোলার নিয়ম 

গুগল প্লে স্টোরে ডেভলপার একাউন্ট তৈরি করতে কয়েকটা জিনিস এর আপনার প্রয়োজন হবে। যেগুলো হলোঃ

  • নিজের ভ্যারিফায়েড জিমেইল এড্রেস।
  • মাস্টার কার্ড বা ডেবিট কার্ড।
  • কার্ডে ২৫ ডলার লোড থাকতে হবে।

এগুলো যদি আপয়ানার কাছে থাকে তাহলে এখানে ক্লিক করে গুগল ডেভলপার লগ ইন পেজে ঢুকুন।  যদি আপনার জিমেইল সেম থাকে তাহলে সেই জিমেইল দিয়ে লগিন করে নিতে পারবেন।  আলাদা ভাবে ঝামেলা করার প্রয়োজন নেই। এরপরে আপনাকে "Agreement" ক্লিক করতে হবে।  ক্লিক করার পূর্বে অবশ্যই আপনি গুগল প্লে কন্সোল এর সকল টার্ম এন্ড পলিসি ভালো ভাবে পড়ে নিবেন।  


গুগল প্লে কন্সোলে একাউন্ট বানাতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমান টাকা তাদের কে পেইড করে নিতে হবে।  এর পরে আপনাকে ২৫ ডলার দেয়ার জন্য জানানো হবে।  পরের অপশনে "Continue To Paymen" অপশনে ক্লিক করে দিন।  


এর পরে আপনাকে সরাসরি "গুগল ওয়ালেট" এর একটি নতুন উইন্ডো দেয়া হবে। যেখানে আপনাকে ২৫ ডলার পে করতে বলা হবে।  এর পরে নিচের দিকে "Start Now" অপশন টিতে ক্লিক করে দিন।  


এর পরে নিচের মত একটি ফর্ম ওপেন হবে।


 যেখানে আপনার ক্রেডিব বা ডেবিট কার্ডের কার্ড নাম্বার ও যাবতীয় তথ্য দিয়ে ফর্ম টি পূরন করে নিতে হবে।  এর পরে "Accept and continue " অপশনে ক্লিক করতে হবে।  সকল কিছু সঠিক ভাবে যদি করতে পারেন তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট টি সাকসেসফুল হয়ে যাবে। আপনাকে সেটা জিমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।  


আপনার একাউন্ট যদি সঠিক ভাবে সক্রিয় হয়ে যায় তাহলে যে কোনো এপ বা গেম সেখানে আপলোড করে পাবলিশ করতে পারবেন।  যদি কোনো সফটওয়্যার এ ম্যালওয়্যার থাকে তাহলে সেটা গুগল কতৃক পাবলিশ হয়না।  

গুগল প্লে কন্সোল কেন প্রয়োজন 


ধরুন, আপনি কোনো ডেভলপার কে দিয়ে আপনার নিজস্ব একটি এপ বানালেন।  এপের মধ্যে বিভিন্ন ধরনের এডস যেমন- গুগল এডমবস্টারট আপ, ফেসবুক এডস সেট করে দিলেন।  কিন্তু আপনি যদি এর থেকে আয় করতে চান সেক্ষেত্রে আপনার ইউজার সংখ্যা বাড়াতে হবে।  গুগল প্লে স্টোর ডিফল্ট ভাবে সবার ফোনে ইন্সটল থাকায় এখান থেকে যে কোনো এপ বা গেম ডাউনলোড করা অনেক সহজ।  আপনি নতুন নতুন ইউজার বাড়াতে গুগল প্লে কন্সোল গুরুত্বপূর্ণ ভুমিকা দেখা যায়৷  এ ছাড়াও আপনার এপ যদি অধিক পরিমানে ডাউনলোড করা হয় তাহলে গুগল প্লে কন্সোল এর মাধ্যমে অতিরিক্ত বোনাস ও পেয়ে যাবেন।

LihatTutupKomentar