শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারিকালীন শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের তথ্য প্রেরণের নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তরের আওতাধীনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্যের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন www.emis.gov.bd ওয়েবসাইত এ গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি (EIIN) নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাটা
কালেকশন মডিউল এ গিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
সকল জেলার শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ তথ্য প্রদান করছে কিনা তা ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ
আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে মনিটর করবেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ নিশ্চিত করতে হবে। তথ্য প্রেরণ সংক্রান্ত একটি ম্যানুয়াল এতদ্সঙ্গে সংযুক্ত করা হলো।
কোভিড-১৯ করোনা ভাইরাস এর কারনে শিক্ষার্থীদের ভর্তি ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সঠিক তথ্য অনলাইনে পত্র জারীর ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
